প্রকাশিত: ২১/০৬/২০২২ ৪:১২ পিএম


স্পেনের সৈকতে ঘুরতে গিয়ে সাগরের পানিতে কোনো পর্যটক প্রস্রাব করে ধরা পড়লে ৬৪৫ পাউন্ড (প্রায় ৭৩ হাজার টাকা) জরিমানা দিতে হবে। দেশটির গ্যালিসিয়া অঞ্চলের শহর ভিগোর আইন প্রণেতারা এমন আইন করেছেন। খবর ডেইলি মেইল।

স্থানীয় সিটি কাউন্সিল সৈকতের পানিতে প্রস্রাব করাকে ‘ছোট লঙ্ঘন’ ও ‘স্বাস্থ্যবিধি এবং স্যানিটারি নিয়মের লঙ্ঘন’ বলে চিহ্নিত করেছে।

কর্মকর্তারা পর্যটনের উচ্চ মৌসুমে সমুদ্র সৈকতে আরও বেশি পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে পর্যটকরা উপকৃত হবেন।
স্পেন আবর্জনা ফেলার বিরুদ্ধে সচেতনতা কর্মসূচী চালু করেছে। কেউ আবর্জনা ফেললে, সৈকতে গ্যাস সিলিন্ডার বা বারবিকিউ নিয়ে গেলে জরিমানার মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। সমুদ্রে সাবানের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সমুদ্রে বিকিনি পরিহিত পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং মদ খাওয়ার সীমাবদ্ধতার বিষয়েও নতুন আইন করা হয়েছে।

করোনভাইরাস বিধিনিষেধ শিথিল করা এবং পর্যটনের পুনরুত্থানের পরে গত কয়েক মাসে পর্যটকের সংখ্যা বেড়েছে। ইউরোপ বিশেষ করে ব্রিটিশরা সবচেয়ে বেশি স্পেনের সৈকতে ভিড় করেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer