প্রকাশিত: ২৬/০৯/২০২০ ১১:৫৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দেশে তীব্র করোনা সংক্রামণের প্রথম দিকে যাঁর আপডেট ব্রিফিং শোনার জন্য দেশের মানুষ অধীর আগ্রহভরে অপেক্ষায় থাকতো, তিনি হলেন-রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনষ্ঠিটিউট (আইইডিসিআর) এর তৎকালীন পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। করোনা সংকটের সেই আইডল অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা পদোন্নতি পেয়ে এখন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসাবে কর্মরত। তিনি রোববার ২৭ সেপ্টেম্বর ৩দিনের সফরে কক্সবাজার আসছেন। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. এস.এম মোস্তাফিজুর রহমান কর্তৃক প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

সফরকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতূর্থ সেক্টর কর্মসূচীর আওতায় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) অপারেশন প্ল্যানের অধীনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনসাধারণের মাঝে পরিচালিত পুষ্টি কার্যক্রম ৩ দিন ধরে পরিদর্শন করবেন। পরিদর্শনকালে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা’র সাথে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর ডা. এস.এম মোস্তাফিজুর রহমানও সাথে থাকবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...