ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ২:১৩ পিএম

সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আবু তাহের বলেন, উদ্যোগ নেয়া হলেও প্রতিদিন কী পরিমাণ পর্যটক দ্বীপটিতে যাবেন, তা চূড়ান্ত হয়নি। ফি নেয়ার বিষয়টিও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

আর বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, দায়িত্বশীল ও টেকসই পর্যটন খাত প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’ এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...