প্রকাশিত: ২০/০৪/২০১৮ ৭:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৪ এএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ থেকে চার লাখ পিস ইয়াবা করেছেন কোস্টগার্ডের সদস্যরা।তবে ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ছেঁড়াদ্বীপে একটি ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে ওইগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন্স’র দক্ষিণ সাগরে সন্দেহজনক একটি কাঠের ট্রলারকে কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দেয়। এ সময় সেটি না থামিয়ে সেন্টমার্টিন্স’র ছেঁড়াদ্বীপে নোঙর করে ট্রলারটিতে থাকা লোকগুলো পালিয়ে যায়।

পরে ট্রলারটিতে তল্লাশি করে তিনটি বস্তার ভেতর থেকে চার লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ট্রলারটির তলা ফেটে যাওয়ায় সেটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

জব্দ হওয়া ইয়াবাগুলোর আনুমাণিক বাজার মূল্য বিশ কোটি। ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer