উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ৪:২১ পিএম
সেন্টামার্টিন জেটি

সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা-তা সব নিতীনির্ধারকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত দেয়া হবে। এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান একথা জানান।

তিনি জানান, সেন্টমার্টিনে বিপন্ন প্রাণী আছে। ১৯৯৯ সালে এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। ৯ সেপ্টেম্বর ২০১৮ সালে সালেই সিদ্ধান্ত ছিলো পর্যটকরা রাতে থাকতে পারবেন না। ২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সেসময় প্রতিদিন ১২৫০ পর্যটক নিদিষ্ট করা হয়েছিলো। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ পর্যটক নিদিষ্ট করার সিদ্ধান্ত হয়।

পরিবেশ উপদেষ্টা আরও জানান, ২০২৩ সালে পর্যটন নির্দেশিকা বলা হয়েছিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার। এসব বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...