উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১২:৫৫ পিএম

ভিডিও দেখুন

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী রড সিমেন্ট সেন্টমার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

বুধবার (১২নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আজ বুধবার (১৩নভেম্বর) জানাজানি হয়।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার রওনা দেয় সেন্টমার্টিনের উদ্দেশ্যে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও দ্বীপে না পৌঁছায় খোঁজা-খুঁজি শুরু হয়। পরে একটি মাধ্যমে জানতে পারি যে তাদের আরকান আর্মি ধরে নিয়ে গেছে।

সেন্টমার্টিনের বাসিন্দা সবুজ জানান, সম্প্রতি নাফনদী থেকে আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশী মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। ট্রলার দুটিতে দুই মাঝিসহ ৬ জন স্টাফ ছিলো। এরমধ্যে একটির মাঝি আব্দুর রহমান এবং আরেকটির মাঝি মোস্তাক আহমেদ। বর্তমানে তাদের মোবাইল বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি বিজিবিসহ প্রশাসনের সবাইকে অবহিত করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...