নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ৭:২৫ পিএম

আজ বুধবার ১৪ আগস্ট ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের তথ্য সূত্রে জানা যায়,

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট বুধবার ২০২৪ইং তারিখ রাত আনুমানিক ৩ ঘটিকার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে এক থেকে দেড় নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মায়ানমার সমুদ্র এলাকা হতে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে।

এসময় কোস্টগার্ড অভিযানিক দল কর্তৃক উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করলে কোস্টগার্ড বোটটি আটক করতে সক্ষম হয়।
অতঃপর বোটটি তল্লাশী করলে ৮৩ বোতল বিদেশি মদ ও ০২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ ০৭ জনকে মাদক চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশী মদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আটককৃত ০৭ জন মাদক চোরাচালানকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...