ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ৮:৪৬ পিএম
সেন্টমার্টিন জেডিঘাট/ ছবি – ওবাইদুল হক চৌধুরী

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সেন্টমার্টিনে তীব্র বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল, দ্বীপের চারপাশে বেড়েছে পানি। চারদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ। বুধবার (২৮ মে) দুপুর থেকে ভারী বৃষ্টি ও বাতাস শুরু হয়।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সকাল থেকে টেকনাফ উপজেলাসহ উপকূলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস অব্যাহত রয়েছে।

টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, ‘সাগর উত্তাল ও বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দুর্ঘটনার আশঙ্কায় ২৫ মে থেকে সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। তবে এ কারণে সেন্টমার্টিনে কিছুটা নিত্যপণ্য কাঁচামালের সংকট দেখা দিয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের মেম্বার সৈয়দ আলম বলেন, ‘দ্বীপে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস শুরু হলেও দুপুর থেকে ভারী বৃষ্টি, তীব্র বাতাস বইছে। সাগর উত্তাল, সে সঙ্গে দ্বীপে চারপাশের সাগরের পানি বাড়ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আগে থেকে সেন্টমার্টিনে আড়াই হাজার মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌযান চালু হবে।’

পাঠকের মতামত

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...