ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৯:০৪ এএম

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিনে ২০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শুক্রবার (২৫ জুলাই) সেন্টমার্টিন দ্বীপে উত্তর বীচ সংলগ্ন তীরে রোহিঙ্গা ভর্তি বোটটি নোঙ্গর করে। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে, ১৬ পুরুষ, তিন নারী, একটি শিশুসহ ২০ মায়ানমার নাগরিক। রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কবলে পড়ে ২০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ্রবেশকারিদের মধ্যে ১৬ পুরুষ, তিন নারী, একটি শিশুসহ ২০ মায়ানমার নাগরিক রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠানো হবে।

সেন্টমার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, সকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের সীমানায় চলে আসে তারা। সাগর উত্তাল থাকায় তারা বোট নিয়ে সেন্টমার্টিনের উপকূলের দিকে চলে আসে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে তাদের ক্যাম্পে নেওয়া হয়।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...