ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৯/২০২৪ ৮:৫৫ পিএম

দুর্নীতি, স্বজনপ্রীতি, নানা অনিয়মসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট এলাকায় প্রধান সড়কে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবেদ ইকবাল, আজিজুল হক, দেলোয়ার হোসেন সাঈদী, জামিল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সেন্টমার্টিনের শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন মুজিব চেয়ারম্যান। এমনকি আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের পরিবারের সদস্যদের নানা ধরনের হয়রানি ও নির্যাতন করেছেন। দ্বীপবাসী চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে চেয়ারম্যান পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশ নিতে আসা মোহাম্মদ শামসুল আলম বলেন, ইউপি চেয়ারম্যান মুজিব দ্বীপকে তাঁর রাজত্ব বানিয়ে তুলেছেন। তাঁর ইশারা ছাড়া কেউ কিছু করতে পারত না। ইউনিয়ন পরিষদ থেকে দ্বীপের সাধারণ মানুষ কোনো সেবা পাননি। দেশের লুটপাটের সরকারের পতন হয়েছে। দ্বীপে মুজিব চেয়ারম্যানের পতন চান সেন্টমার্টিনবাসী।’
দ্বীপের বাসিন্দা আজিজুল হক বলেন, নারী কেলেঙ্কারি, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ অভিযোগের শেষ নেই চেয়ারম্যান মুজিবের বিরুদ্ধে। দ্বীপকে দুর্নীতিমুক্ত করতে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তিনি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer