প্রকাশিত: ২৩/০২/২০১৮ ৭:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৬ এএম

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের সেন্টমার্টিনে সাগরে চোরাকারবারীদের ধাওয়া করে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে সেন্টামার্টিনের পূর্ব দিকের সাগরে অভিযান চালায় কোস্টগার্ড।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান সাগরে ফেলে চোরাকারবারী দলটি মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় একটি বস্তায় পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমান ওই ইয়াবা চালানটি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer