প্রকাশিত: ২২/০২/২০২১ ৭:১৬ পিএম
সেন্টমার্টিন জেটি ঘাট/ ছবি: ওবাইদুল হক চৌধুরী

sentseসেন্টমার্টিনের একটি রিসোর্ট থেকে বাদশা ওরফে বাচ্চু মিয়া নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২২ ফেব্রুয়ারি) দ্বীপের নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজের ১৭ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাদশা ঢাকার ঢেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে কাজ করতেন।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারি ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ৮ জনের একটি টিম সেন্টমার্টিনে ভ্রমণে এসে নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজে ওঠেন। ওইদিন বিকেলে বাচ্চু মিয়ার বুকে ব্যথা অনুভব হলে তিনি স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে তার এক সহকর্মী তাকে ডাকতে গেলে মুখে ফেনা দেখে সে অন্যদের ডাকেন। পরে অন্যরা এসে দেখেন বাচ্চু মিয়া মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দ্বীপের নীল দিগন্ত রিসোর্ট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট এটাকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer