প্রকাশিত: ২৩/১২/২০১৭ ৯:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৭ এএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ সেন্টমাটিন নৌ রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে দুই জাহাজ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। ২৩ ডিসেম্বর শনিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে একটি টিম টেকনাফ দমদমিয়াস্থ সেন্টমার্টিন জাহাজ ঘাটে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এলসিটি কুতুবদিয়া জাহাজকে এক লাখ টাকা এবং এসটি খিজির-৮ জাহাজকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি প্রণয় চাকমা জানান, সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজে ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান কালে দুই জাহাজকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আগামীতে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইন অমান্য করলে জাহাজের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer