প্রকাশিত: ১৯/১২/২০১৭ ১০:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যাওয়ার পথে ‘অসাবধানতাবশত’ অরিত্র মো. মুজিব নামের এক পর্যটক জাহাজ থেকে নাফ নদে পড়ে যান। তবে ট্যুরিস্ট পুলিশের এক সদস্য নাফ নদে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করতে সক্ষম হন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার যাত্রী অরিত্র মো. মুজিব পঞ্চগড়ের বোদা উপজেলার ধৌদ্ধা ঝোলা এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।

ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়হান কাজেমী জানান, সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া এলসিটি কুতুবদিয়া জাহাজে করে সেন্টমার্টিন যাচ্ছিলেন পর্যটক অরিত্র মো. মুজিব। একপর্যায়ে তিনি জাহাজের সাইট রেলিংয়ে বসেন। ট্যুরিস্ট পুলিশ ও জাহাজের কর্মীদের নিষেধে তিনি সরে গিয়ে ফের সেখানে গিয়ে বসেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে নাফ নদে পড়ে যান।

জাহাজ থেকে পড়ার সঙ্গে সঙ্গে অরিত্রকে উদ্ধারে নাফ নদে ঝাঁপ দেন ট্যুরিস্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুমায়েত হোসেন। জাহাজের কর্মীদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে তিনি যাত্রী অরিত্রকে উদ্ধার করতে সক্ষম হন।

এদিকে অভিযোগ উঠেছে, অতিরিক্ত যাত্রী বোঝাই করেছিল সেন্টমার্টিনগামী ওই এলসিটি কুতুবদিয়া জাহাজ। এই অভিযোগে ওই জাহাজ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজানা প্রিয়ংকার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কক্সবাজার শহরের কলাতলীতে অবস্থিত এলসিটি কুতুবদিয়া জাহাজ কার্যালয়ে গিয়ে এই জরিমানা করেন।

অন্যদিকে এ ব্যাপারে দুর্ঘটনার শিকার পর্যটক অরিত্র মো. মুজিব  স্বীকারোক্তি দিয়েছেন ট্যুরিস্ট পুলিশ ও জাহাজের কর্মীদের বার বার সতর্কবাণী দেওয়ার পরও তিনি ঝুঁকিপূর্ণভাবে জাহাজের সাইড রেলিংয়ের ওপর বসেন। এতে তিনি অসাবধনাতবশত নাফ নদে পড়ে যান।

অরিত্র তাঁর জবানবন্দিতে বলেন, ‘আমি আমার নিজের ভুল, অসাবধানতা এবং অসচেতনতার কথা স্বীকার এবং দায়িত্বরত কর্তৃপক্ষের কোনো দোষ বা গাফিলতি বা কোনো প্রকার অবহেলা ছিল না মর্মে উক্ত জবানবন্দি প্রদান করলাম।’

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...