প্রকাশিত: ০২/০২/২০২১ ৮:৫৯ এএম


সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটেছে। ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি-সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে বন্দি করে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী।

এই ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গার ভবিষ্যতে পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মতে সেনা অভ্যুত্থানের ফলে রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরো খারাপ হবে।

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুরারিক বলেছেন, ‘বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৬ লাখ রোহিঙ্গা রয়েছেন। তার মধ্যে ১ লাখ ২০ হাজার জন ক্যাম্পে বন্দি আছেন। তারা মুক্তভাবে চলাফেরা করতে পারে না। বেসিক স্বাস্থ্যসেবা ও শিক্ষায় তাদের রয়েছে খুবই সীমিত সুযোগ। আমরা শঙ্কা করছি দেশটিতে নতুন করে সেনা অভ্যুত্থান ঘটার কারণে রোহিঙ্গাদের পরিস্থিতি আরো খারাপ হবে।’

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer