প্রকাশিত: ১৫/০২/২০১৮ ৬:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার নেত্রী অং সান সু চি ও দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লিয়াংয়কে কারাদণ্ড দিয়েছে তেহরানের প্রতীকী গণআদালত।
বুধবার তেহরানের ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়ে এই গণআদালত বসে। এতে ইরান ও বাংলাদেশের অনেক মুসলিম মানবাধিকারকর্মী উপস্থিত ছিলেন। তারা বিচারকদের কাছে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও জাতিগত নিধনের বর্ণনা দেন।

বিচারে তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকরা সু চির ১৫ বছর ও হ্লিয়াংয়ের ২৫ বছরের কারাদণ্ড দেন।
এতে মিয়ানমারের পক্ষে দুইজন ইরানি আইনজীবী নিয়োগ পান।তারা মিয়ানমারের পক্ষে সাফাই গেয়েছেন।
প্রতীকী আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর নানা নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, আটক করা, নিষ্ঠুরতা ও অমানবিক নানা কার্যক্রমের বর্ণনা করা হয়।
আদালতে উপস্থাপিত বিভিন্ন তথ্যে দেখা যায়, মিয়ানমার সরকারের নির্যাতনে বহু রোহিঙ্গাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এছাড়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে পালিয়ে যেতে হয়েছে।
গত ২৫শে অগাস্ট থেকে মিয়ানমারে সেনাবাহিনীর চরম নির্যাতনের মুখে দেশটির রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে।
জাতিসংঘের হিসেবে পুরনো ও নতুন মিলিয়ে বাংলাদেশে এখন দশ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...