প্রকাশিত: ০৯/১২/২০১৯ ১০:০৫ এএম

জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) দায়ের করা মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের মুখোমুখি হতে রোববার (৮ ডিসেম্বর) ২৮ জন সমর্থক অং সান সু চি’র হেগ সফরে যোগ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে সমর্থকদের একজন ইউ কিউ এইওয়ে ওও বলেন, আইসিজেতে যে মামলাটি হয়েছে তা মিয়ানমারের সকল নাগরিকের সঙ্গে সম্পর্কিত কারণ এটি দেশের মর্যাদায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এটি কেবল অং সান সু চি বা সামরিক ক্ষেত্রে ভাবমূর্তির বিষয় নয়। আমরা দেখাতে চাই, যে নেতাকে বিশ্বাস করি তাকেই অনুসরণ করি। অতএব, আমরা আমাদের নেতাকে সমস্ত অর্থ এবং লোক দিয়ে সমর্থন করছি।

এই ২৮ জন সমর্থক দ্য হেগ-এ ভ্রমণের জন্য ব্যক্তি প্রতি প্রায় ২,০০০ মার্কিন ডলার ব্যয় করছেন। জানা যায়, এই সমর্থকদের বিশেষ ছাড় দিচ্ছে স্থানীয় ভ্রমণ ট্যুর অপারেটররা।

এ ছাড় দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যটক সংস্থা হতে এই ট্যুর অপারেটরদের বর্জন করা হতে পারে। তাবে দেশের ভাবমূর্তি রক্ষায় এমটি করেছেন বলে জানায় ট্যুর অপারেটরা।

সমর্থকরা জানিয়েছেন, তারা নিজেদের অর্থ খরচ করে হেগ-এ যাচ্ছেন।

আন্তর্জাতিক বিচার আদালত ( আইসিজে) মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি করবে।

ফ্রান্স ও নরওয়ের মতো ইউরোপীয় দেশগুলো থেকেও মিয়ানমারের প্রায় ৩৫০ জন প্রবাসী সমর্থক এই মামলার শুনানির সময় হেগ-এ যাচ্ছেন । এর আগে শনিবার হাজার হাজার মানুষ প্রশাসনিক রাজধানী নেপোডিতে স্ট্যাট কাউন্সেলর সুচি প্রতি সমর্থন জানাতে জড়ো হয়েছিল।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer