প্রকাশিত: ০৯/০৬/২০১৮ ১০:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৩ এএম

নিউজ ডেস্ক ::
রোহিঙ্গা সংকট নিয়ে আবারও মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও সেনাপ্রধান মিং অং হ্লাংসহ শীর্ষ প্রতিনিধিরা বৈঠক করেছে। শুক্রবার (৮ জুন) রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয়পক্ষের ১৫ জন উচ্চপদস্থ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূত্রে জানিয়েছে, বৈঠকে জাতীয় নিরাপত্তা এবং রাখাইন সংকটসহ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

গত বছরের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগের মুখে প্রতিবেশি বাংলাদেশে পালিয়ে আসে প্রায় দশ লাখ রোহিঙ্গা। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র এই সেনা অভিযানকে জাতিগত নিধনযজ্ঞ বলে বর্ণনা করেছে। পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এই সপ্তাহে জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে গত নভেম্বরে মিয়ানমারের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী বাংলাদেশের তরফ থেকে আট হাজার শরণার্থীর তালিকা দেওয়া হলেও মিয়ানমার এক হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়। তবে এখনও কেউ ফেরত যায়নি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer