প্রকাশিত: ০১/০২/২০১৮ ১:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি র বাড়ির কমপাউন্ডে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইয়াংগনে মিজ সু চি’র বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মিজ সু চি’র দপ্তরের একজন কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মিজ সু চির বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নে পিদোতে অবস্থান করছেন।

তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোমা নিক্ষেপের সাথে করা জড়িত সেটি এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তার। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

মিজ সু চি’র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন তিনি।

গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে মিজ সু চি’র আন্তরিকতার অভাব আছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...