প্রকাশিত: ১১/০৯/২০১৭ ৮:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪২ পিএম
Single Page Top

ডেস্ক রিপোর্ট ;:
শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি মিয়ানমারে শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছেন। তাই তার নোবেল তিনি আর রক্ষা করতে পারবেন না। লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় সেই শান্তির নোবেল এখন শেখ হাসিনার প্রাপ্য বলে মনে করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমমু সরওয়ার কমল।

সোমবার রাতে জাতীয় সংসদে রোহিঙ্গা নির্যাতন বন্ধে আনা আলোচনা প্রস্তাবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এমপি কমল বলেন, ‘আমার এলাকার পাশেই এসে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গারা। আমি সচক্ষে দেখে এসেছি তাদের দুর্ভোগের চিত্র। তাদের সেই দুঃখ-কষ্টের বর্ণনা দেয়ার কোনো ভাষা পাওয়া যাবে না।’

কমল বলেন, ‘সেখানে শত শত নয়, হাজার হাজার নারীকে ধর্ষণ করা হচ্ছে। হাজার হাজার যুবককে হত্যা করা হয়েছে। সেখানে রক্তের বন্যা প্রবাহিত হচ্ছে। কে নেবে এর দায়?”

তিনি রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববিবেকের সমালোচনা করে বলেন, ‘কোথায় আজ মুসলিম দেশগুলো? কোথায় আজ বিপ্লবের দেশ ইরান। কোথায় আজ পশ্চিমা বিবেক? যারা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে গেলে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা আজ কোথায়? যারা পশু হত্যাকে পাপ মনে করে তাদেরকে যারা সমর্থন দেয় তারা আজ কোথায়? আমাদের প্রতিবেশী রাষ্ট্রও তাদেরকে সমর্থন দিয়েছে।’

সাংসদ বলেন, ‘রাখাইনে লাখ লাখ মুসলমানের অধিকার হরণ করা হয়েছে। তাদেরকে আদম শুমারি থেকে বাদ দেয়া হয়েছে।’ মিয়ানমারে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে জানিয়ে দেশটির বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানান তিনি।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বঙ্গবন্ধুর কন্যার ভূয়সী প্রশংসা করেন সরকার দলীয় এই সাংসদ। রোহিঙ্গাদের পাশে আরও জোরালোভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল মানুষদের রোহিঙ্গাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বানও জানান কক্সবাজারের এই সংসদ সদস্য।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer