প্রকাশিত: ০৭/০২/২০১৯ ৯:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
যান্ত্রিক ত্রুটির কারণে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’কে বহনকারী একটি সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির শান রাজ্যের মং তন শহরে এ ঘটনা ঘটে।

মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, সু চি’কে বহনকারী হেলিকপ্টারটির হাইড্রোলিক ফ্লুয়িড লিকের কারণে সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সু’চি পূর্বাঞ্চলীয় শান প্রদেশে তা সেং ব্রিজের একটি অনুষ্ঠানে যোগদান শেষে মং সাত শহরের উদ্দেশে যাচ্ছিলেন।

দেশটির স্টেট কাউন্সিলর কার্যালয়ের মুখপাত্র ইউ জ হোতেই এক বিবৃতিতে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ার আগেই সেটিকে নিরাপদে অবতরণ করাতে সমর্থ হওয়ায় সু চি হেলিকপ্টারটির পাইলটকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, সে সময়টিতে এটা সম্পূর্ণই পাইলটের সিদ্ধান্ত ছিল যে হেলিকপ্টারটি নিরাপদ কি না। তার সিদ্ধান্ত সঠিক ছিলো। সফরটিও চমৎকার গেছে যেমনটা আশা করা হয়েছিল।

হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হাইড্রলিক ফ্লুয়িড লিকের কারণে সেটি জরুরি অবতরণ করে। এরপর সু চি সেই হেলিকপ্টারটি পরিবর্তন করে আরেকটি হেলিকপ্টারে করে তার গন্তব্যে পৌঁছান বলে তিনি জানান

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer