উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০২/২০২৬ ৮:৩১ এএম

উখিয়া-টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী অবাধ গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন এবং ভোট গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, কোন অপশক্তিকে ভোটকেন্দ্র দখল ও আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। কেউ ভোটকেন্দ্রে দখল করার চেষ্টা করলে বিএনপি যুবদল ছাত্রদল সাধারণ জনগণ বসে থাকবে না। প্রতিরোধ গড়ে তুলবে। সুস্থ নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার উখিয়ার মরিচ্যা স্টেশনে ধানের শীষ মার্কার সমর্থনে পথসভায় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আরো বলেন, পাকিস্তান থেকে জন্ম নেওয়া জামায়াতে ইসলাম পাকিস্তানের কখনো সরকার গঠন করতে পারেনি। তারা বাংলাদেশও সরকার গঠন করতে পারবে না। শুধু শুধু ইসলামকে অপব্যবহার করে জামায়াত ভোটের আশায় সাধারণ জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় রায় দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতা আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

হলদিয়া উত্তর বিএনপির সভাপতি গফুর চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, এনামুল হকের এনাম, মির্জা জহির, ডাক্তার নাসির উদ্দিন চৌধুরী, সাইফুল্লাহ সিকদার সহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...