উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ৬:৫২ পিএম

আফগানিস্তানে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসিস্টেন্স মিশনের (আইএএম) ১৮ কর্মীকে আটক করেছে তালেবান। তাদের মধ্যে বিদেশি এক নাগরিকও আছেন। শনিবার সংস্থাটি এ তথ্য জানায়।

বিবৃতিতে আইএএম জানায়, মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ওই এনজিও’র কার্যালয় থেকে ১৮ কর্মীকে তুলে নিয়ে রাজধানী কাবুলে নিয়ে যাওয়া হয়েছে। কর্মীদের বিরুদ্ধে অভিযোগের ধরন সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই। এ কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা মন্তব্য করতে পারছি না। আমাদের সংস্থা বা কোনও কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা স্বাধীনভাবে পর্যলোচনা করবো।

তালেবান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করে আসছে। শুরুতে চোখের যত্ন নিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে সংস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা খাতে মনোযোগী হয়।

সংস্থাটি তাদের বিবৃতিতে আরও জানায়, স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতিকে মূল্যায়ন এবং সম্মান করি আমরা।

সূত্র: এএফপি

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...