প্রকাশিত: ২৬/০৯/২০১৭ ৯:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ির সীমান্তের জিরো পয়েন্ট ৪৩ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গ্যা নাগরিক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন মিয়ানমারের মংডু জেলার বলিবাজার গ্রামের বাসিন্দা মোহাচ্ছের আলীর পুত্র নুর আলম (২৬)।

বিজিবির সুত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টা ১৫ মিনিটের সময় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিষ্ফোরণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রোহিঙ্গ্যা নাগরিক সহ বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে নিজ এলাকায় গরু আনতে যায়। গরু নিয়ে আসার সময় মাইন বিষ্ফোরণে সে নিহত হয়েছে। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সীমান্তের বড়ছনখোলা রোহিঙ্গ্যা ক্যাম্পে স্ত্রী-পুত্র সহ অবস্থান করছিল। তারা সীমান্ত পেরিয়ে নিজ এলাকায় রেখে আসা গরু আনতে গিয়েছিল বলে অন্যান্য রোহিঙ্গ্যারা জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়িস্থ ৩১-বিজিবির উপ-অধিনায়ক মেজর এম. আশরাফ আলী পিপিএম, বিজিবিএম মুঠোফোনে জানান, মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গ্যা নাগরিক নিহত হয়েছে। যেহেতু ঘটনাটি বাংলাদেশের ভিতরে নয়, তাই লাশটি গ্রহণ করা হয় নাই।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...