প্রকাশিত: ১৯/০৫/২০২২ ৯:৩২ এএম

মিয়ানমারের রামপুর থেকে আনা গরুর একটি চালান নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্ট দূর্ম পথ দিয়ে আলীকদম বাজারের নেয়ার পথে জব্দ করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।
বুধবার (১৮ মে) বিকালে ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া থেকে এসব গরু জব্দ করেন তিনি।

ইউএনও মেহরুবা ইসলাম বলেন, অবৈধভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে পাচারের উদ্দ্যেশে আনা ২৫টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুর মালিকের কাছে বৈধ কোন প্রকার কাগজপত্র পাওয়া যায়নি। এসব গরু থানায় সোপর্দ করা হয়েছে ।
এদিকে নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্ততঃ ২৮/৩০ জন মিয়ানমারের চোরাকারবারী চোরাই ব্যবসা করে। যাদের অধিকাংশের বাড়ি রামুর কচ্ছপিয়ায়। বাকীরা নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ও দোছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার। যারা ৫ গ্রুপে কাজ করে। আর তাদের ৩ গ্রুপ এখন আলীকদম- নাইক্ষ্যংছড়ি পয়েন্টের দূর্গম একটি পথ বেছে নেয়। যা দিয়ে গত ১ মাসে অন্তত ২ শতাধিক গরু ভূঁয়া কাগজ সৃজন করে এখানে নিয়ে নাইক্ষ্যংছড়ি সদর সংলগ্ন রামুর গর্জনিয়া বাজার ও আশপাশের বাজারে বিক্রি করেছে।

স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি বলেন, বর্তমানে টেকনাফ, উখিয়া ও ঘুমধুমের আদলে প্রাণীর পেটে ইয়াবা আইস আনার চেষ্ঠা করছে চোরাই গরু কারবারীরা। যা একদিকে রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সদর ও আলীকদমকে ইয়াবা-আইস ও চোরাই স্বর্ণের জোনে পরিণত করবে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ হোসেন বলেন, চোরাকারবারীদের দিন শেষ। তিনি শুনেছেন আলীকদম পয়েন্ট দিয়ে গরু পাচারের চেষ্ঠা হচ্ছে, যা নাইক্ষ্যংছড়ি সীমান্তে করা হয়েছিলো, পারে নি। এখন অন্য পয়েন্টে গেছে তারা।
তিনি আরো বলেন, তিনি ইতিমধ্যে সীমান্ত পয়েন্টে লোক লাগিয়ে দিয়েছেন খোঁজখবর নিতে। যাচাই করে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...