প্রকাশিত: ০৫/১১/২০২০ ৪:০৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক :
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ঘুমধুম রেজু আমতলী এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবাসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃতদের মধ্যে ১ জন বাংলাদেশী ও ৫ জন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি কক্সবাজার -৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘুমধুম রেজুআমতলী বিওপি’র একটি বিশেষ বিজিবি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করার সংবাদে রেজুআমতলী আমবাগান এলাকায় বিজিবি টহলদল ফাঁদ পেতে থাকে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে মিয়ানমার সীমান্ত হতে ৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যাঞ্জেল করলে তারা দৌড়ে পালানোর সময় আটক করে।

আটক কুতুপালং -১ নং লম্বাশিয়া ক্যাম্পের এ – ব্লকের আশ্রিত রোহিঙ্গা মৃত আলী হোসেনের ছেলে জিয়াবুল হোক (২৬), একই ঠিকানার ফকির আহমেদের ছেলে রহমত উল্লাহ (২৫), নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান (২১), আবদুল আলিমের ছেলে মোঃ সেলিম (২২), সোনা আলীর ছেলে মোঃ আমিন (২২) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের মীর আহম্মদের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫) এ-র হেফাজত থেকে ২ লক্ষ পিস বার্মিজ মাদক ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের শরীর তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা দ্বারা কৌশলে লুকায়িত এগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। জব্দ কৃত ইয়াবার মূল্য ৬ কোটি টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি পরিচালক জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer