প্রকাশিত: ১৭/১১/২০১৭ ৯:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৯ এএম

বেনাপোলের বড় আঁচড়া সীমান্তে আমদানি-নিষিদ্ধ ১৮টি ভারতীয় ফাইটার মোরগ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ শুক্রবার দুপুরে এসব মোরগ জব্দ করা হয়।

৪৯ বিজিবির কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুলসংখ্যক ফাইটার মোরগ সীমান্ত থেকে ঢাকায় নেওয়া হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বড় আঁচড়া সীমান্তে অভিযান চালায়।

এ সময় ১৮টি ফাইটার মোরগ জব্দ করতে সক্ষম হয়। এগুলোর মূল্য এক লাখ টাকা বলে জানায় বিজিবি।

এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer