প্রকাশিত: ১৫/০৩/২০১৮ ১২:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে-মেয়ে।বুধবার রাতে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা উনিয়নের রালাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।দুর্গম এলাকা হওয়ায় এখনো নিহতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আহতদের আজ বৃহস্পতিবার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিজিবি জানায়, নিহতের নাম পাওয়াই ম্রো (৪৫)। আহতরা হলেন পাওয়াই ম্রোর স্ত্রী চংরে ম্রো (৩৫) ও তাদের শিশু সন্তান সিতু ম্রো (৯), ইয়া ইয়ং ম্রো (৫), তনকো ম্রো (৩) ও তংরুং ম্রো (২)।বান্দরবানের বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, এলাকাটি খুবই দুর্গম হওয়ায় নিহতের মরদেহ রাতে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আহতদের উদ্ধার করে কুরুকপাতা সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে এসে চিকিৎসা দেয়া হচ্ছে।সেক্টর কমান্ডার জানান, সম্প্রতি থানছি ও আলীকদম হতে বেশ কিছু পাহাড়ি পরিবার স্থানীয় একটি দালাল চক্রের প্রলোভনে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে চলে যাওয়ার চেষ্টা করছে। তবে বিজিবির পক্ষ হতে লোকজনদের সচেতন করার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer