প্রকাশিত: ০৭/০২/২০১৮ ৯:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৫ এএম

শ.ম.গফুর,উখিয়া::

রোহিঙ্গা সংকটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এসে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মিয়ানমারের নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকগণ। মঙ্গলবার বিকেলে বিদেশি কূটনৈতিকগণ তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলেন।বিদেশি কূটনৈতিকেরা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার মনোভাব জানতে চান। রোহিঙ্গারা নিরাপত্তা দিয়ে তাদের মিয়ানমারে ফেরত নিতে কূটনৈতিকদের কাছে বার বার আকুতি করেন। এই সময় অনেক রোহিঙ্গা কান্নায় ভেঙে পড়েন।মিয়ানমার সরকারের শীর্ষ নীতিনির্ধারক ওয়ের রিও তংতং এর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ভারত, চীন ও সিঙ্গাপুরের কূটনৈতিকসহ ৭ দেশের কূটনৈতিকরা তুমব্রু সীমান্তে আসেন। এই সময় মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি ও মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।এই সময় বিদেশি কূটনৈতিকেরা কাটাতারের ফাঁক দিয়ে তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন।জিরো পয়েন্টের রোহিঙ্গারা জানিয়েছেন, বিদেশি কূটনৈতিকরা তাদের মিয়ানমারে ফিরে যাবে কিনা জানতে চান।রোহিঙ্গারা বলেন, আমাদের বাবা- দাদারা মিয়ানমারের নাগরিক। আমরাও মিয়ানমারের নাগরিক। আমরা আমাদের দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু মিয়ানমার সরকার আমাদের জোর করে এইখানে পাঠিয়েছে। আমরা বাংলাদেশে যাব না। আমরা মিয়ানমারে আমাদের নিজ ঘরে ফিরে যেতে চাই।রাখাইনে রোহিঙ্গাদের নিপীড়ন শুরুর পর এই প্রথম মিয়ানমারের নিযুক্ত বিদেশি কূটনৈতিকরা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আসেন এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer