প্রকাশিত: ০৯/১০/২০১৭ ১০:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৯ পিএম

রফিকুল ইসলাম,বান্দরবন::
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন দিনের ব্যবধানে বান্দরবানের লামায় ওয়েবুং হ্লা মার্মা (৪২) নামের আরেক মিয়ানমার নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৯ অক্টোবর) বিকালে পৌরসভার হরিণঝিরি বৌদ্ধ বিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। ওয়েবুং হ্লা মার্মা মিয়ানমারের রাখাইন প্রদেশের ক্যতরম্রোত জেলার পাওয়ারা থানার পাওয়ারা গ্রামের বাসিন্দা। সে ওই এলাকার মৃত মংছিংচা মার্মার ছেলে বলে পুলিশকে জানায়।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওয়েবুং হ্লা মার্মা হরিণঝিরি বৌদ্ধ বিহারের ভান্তে পরিচয়ে অবৈধভাবে বসবাস করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে লামা সাব জোনের সেনাবাহিনী সদস্যরা সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে তাকে লামা থানায় সোপর্দ করে। তিনি পাহাড়ী সন্দেহভাজন লোকজনের সঙ্গে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত মর্মে স্থানীয় জনসাধারণের সন্দেহ হয়। ওয়েবুং হ্লা মার্মা বাংলাদেশের নাগরিক হিসাবে কোনো ধরণের কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।

মিয়ানমার নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বৈধ কোন কাগজপত্র ব্যতিত বাংলাদেশে অনুপ্রবেশ ও অবস্থান করার অভিযোগে আটক ওয়েবুং হ্লার বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৬ অক্টোবর রাতে উপজেলার সরই ইউনিয়নের কম্পনিয়া রিথোয়াই মার্মা পাড়া বৌদ্ধ বিহার এলাকা থেকে অবৈধভাবে অবৈধ বসবাসকারী হ্লাথোয়াইন মার্মা (৩৫) নামের এক ভান্তেকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বান্দরবান কারাগারে প্রেরণ করে পুলিশ।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...