নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ৩:১৮ পিএম

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহতদের সহায়তা প্রদান করছেন ৩৪ বিজিবি

শুক্রবার (১৮ জুলাই) নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩৪ বিজিবির আওতাধীন এলাকার (৪ জন) বাংলাদেশী কাটুরিয়া ইতিপূর্বে সীমান্তে কাঠ সংগ্রহ করতে গেলে তারা মায়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আহত হয়। সে সব আহত ব‌্যক্তিদের ৩৪ বিজিবির সহায়তা প্রদান করা হয়েছে।

বিজিবি সুত্রে জানাযায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সীমান্তে শূন্য লাইন এলাকায় প্রতিপক্ষ আরাকান আর্মি কর্তৃক মাইন পুঁতে রেখেছে। উক্ত সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিকগণ জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন সময়ে শূন্য লাইন এলাকায় জমিতে চাষাবাদ, গরু চরানো, বাঁশ ও লাকড়ি সংগ্রহের জন্য গমণ করলে মায়ানমার কর্তৃক পুঁতে রাখা মাইন বিস্ফোরণের আঘাতে আহত হচ্ছে। এমতাবস্থায় আহত নিম্নবর্নিত ০৪ জন বাংলাদেশী নাগরিকদেরকে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর সার্বিক দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছেঃ

বিজির সহায়তা পাওয়া আহত ব‌্যক্তিরা হল: ১। মোঃ সোনা মিয়া (১৮), পিতা- মোঃ হাবিবুর রহমান, গ্রাম-তুমব্রু ফকিরা ঘোনা, উপজেলা -নাইক্ষ্যংছড়ি জেলা বান্দরবান। ২: মোঃ আবু তাহের (২৮), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-তুমব্রু হাসপাতাল পাড়া, পোষ্ট- পোষ্ট-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি এবং জেলা বান্দরবান। ৩: মোঃ করিম হোসেন (২০), পিতা-মোঃ এস আলম, গ্রাম-তুলাতলী, পোষ্ট+থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার। ৪: মোঃ মনছুর আলম (৩০), পিতা-সিরাজ মিয়া, গ্রাম-তুলাতলী, পোষ্ট+থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে মাইন বিস্ফোরণে/বিভিন্ন দূর্ঘটনায় আহত ও গরিব দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...