প্রকাশিত: ১৪/১০/২০১৭ ৮:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৬ পিএম
ফাইল ছবি

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা ৬৭টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (১৪ অক্টোবর) বিকেলে এসব গরু আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গরুগুলো সে দেশের বিজিপি (নাটালা) বাহিনী রোহিঙ্গাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে- বাংলাদেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ীদের বিক্রি করেন। আর তারা কৌশলে সীমান্ত অতিক্রম করে নাইক্ষ্যংছড়ি ও রামুর বিভিন্ন গ্রামে নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সদস্যরা অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুর মালিক দাবিকৃতরা দৌঁড়ে পালায়। পরে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রাম দিয়ে আটককৃত ৬৭টি গরু ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। গরু নিয়ে যাওয়ার সময় গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সদস্যরা বিজিবিকে সহযোগিতা করেন।

নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম বলেন, ‘মিয়ানমার থেকে গরুগুলো আনা হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। কেউ সঠিক তথ্য প্রমান দিতে পারলে ছেড়ে দেওয়া হবে। অন্যতায় সুপারিশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer