প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ১১:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০১ পিএম

শফিক আজাদ, সীমান্ত থেকে:
উখিয়ার পাশ্বর্বতী নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৪ নং পিলারের কাছে মিয়ানমারের উত্তর পাড়ায় স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলেন- মিয়ানমারের উত্তর পাড়ার শাকের আহমদের ছেলে কায়সার (১০) ও নুরুল আমিনের ছেলে আলম (৭)। আহতদের উখিয়া শরণার্থী ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা পারাপার ঠেকাতে জিরো পয়েন্টে স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা শিশু কায়সার ও আলম কয়েকটি মাইন দেখতে পেয়ে খেলার ছলে ঢিল ছুঁড়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। তারমধ্যে একটি মাইন বিস্ফোরণ হলে গুরুতর আহত হয় দুই শিশু। এদের মধ্যে কায়সারের পায়ে ও আলমের কপালে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সীমান্ত পাড়ি দিয়ে এপারে নিয়ে আসে।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মনঞ্জুরুল হাসান খান জানান, মাইন বিস্ফারণ ঘটনায় মিয়ানমারের ওপারে ২ শিশু আহত হওয়ার খবর পেয়েছি।

উল্লেখ্য, গত সোমবার জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩১নং পিলারের রায়বুনিয়া এলাকায় স্থলমাইন বিস্ফোরণে সাবেকুন্নাহার (৪৫) নামের এক রোহিঙ্গা গুরুতর আহত হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer