উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৯/২০২২ ১২:৩৮ পিএম

আজও ফের গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে গোলাগুলির শব্দ শুরু হয়। থেমে থেমে গুলি বর্ষণ অব্যাহত রয়েছে বলে দাবী ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের। তবে হেলিকপ্টার উড়াউড়ির কোন খবর পাওয়া যায়নি।

চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সকাল থেকে ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসছে। সীমান্ত এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।

তুমব্রু বাজারের সিএনজি অটোরিকশার লাইনম্যান নুরুল আবছার জানান, সকাল ৮ টা ৫১ মিনিট থেকে সাড়ে ৯ টা পর্যন্ত ১১ টি ভারী গোলা বর্ষণের শব্দ শোনা যায়। এখনও থেমে থেমে ফায়ারিং হচ্ছে।

গত প্রায় ১ মাস ধরে তুমব্রু সীমান্তের মিয়ানমার অংশে গোলাগুলি চলছে। ভারী অস্ত্রের বিকট শব্দে কেঁপে উঠে সীমান্ত এলাকা। গত ২৮ আগস্ট মিয়ানমারের ছোঁড়া দুটি মর্টার সেল এসে পড়ে বাংলাদেশের তুমব্রুর উত্তরপাড়ায়। এরপর ৩ সেপ্টেম্বর বাইশফাড়ি সীমান্তে আরও দুটি মর্টার সেল পড়ে। এরপর দুইদিন বন্ধ ছিল সীমান্ত উত্তেজনা। পরে ৪ সেপ্টেম্বর থেকে আবার শুরু হয়েছে গোলাগুলি।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...