প্রকাশিত: ০৪/০৯/২০১৭ ৮:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা দুই পা উড়ে গেছে। সোমবার দুপুরে সীমান্তের ৩১ নং পিলারের কাছে রায়বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারী সাবেকুন্নাহার (৪৫) রোহিঙ্গা নাগরিক জাফর আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টা ৪০ মিনিটের সময় ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে দুই পা উড়ে যায় তার। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করেন। বর্তমানে ওই নারী উখিয়ার কুতুপালংয়ের ইউএনএইচসিআর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট থেকে মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী কর্তৃক চলমান সহিংসতায় অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে স্থলমাইন স্থাপন করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...