প্রকাশিত: ১০/১২/২০১৭ ১০:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫২ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
আজ রোববার সকালে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উপজেলার ভুবনপাড়া সীমান্তে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ঘটনার পর বিএসএফ একটি লাশ নিয়ে যায়।

নিহতরা হলেন আবু নাশরাফ ও এরশাদুল মিঠু।
খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে এসেছেন বলে সকালে এনটিভি অনলাইনকে জানিয়েছেন উপজেলার চার আশারিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া।
ইউপি চেয়ারম্যান আরো বলেন, গতকাল রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে নাশরাফ ও মিঠু ভারতে গরু আনতে যান। ফেরার পথে বিএসএফ তাঁদের পেছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে বিএসএফ একজনের লাশ নিয়ে যায়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য বিজিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer