প্রকাশিত: ১০/০৯/২০১৭ ১:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৭ পিএম

বিশেষ প্রতিবেদক::
বান্দরবান সীমান্তের মিয়ানমার অংশে দেশটির সীমান্তরক্ষীদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন রেজু আমতলি ও তুমব্রু সীমান্তে শনিবার রাত ও রবিবার সকালে হতাহতের এ ঘটনা ঘটে।

বান্দরবানের ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ও সাবেক ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন জানান, শনিবার রাত ১০টার দিকে রেজু অমতলি সীমান্তের জিরো লাইনের কাছে স্থলমাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা নিহত ও একজন আহত হন। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে হতাহতের এ ঘটনা ঘটে।

আহত আবদুল করিমকে চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে নেয়া হলেও লাশগুলো ওপারের জিরো লাইনেই পড়ে রয়েছে।

তারা আরো জানান, রবিবার ভোরে তুমব্রু সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ৩৭-৩৮নং পিলারের মধ্যস্থানে স্থলমাইন বিস্ফোরণের অন্য ঘটনাটি ঘটে। এসময় ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকার বাসিন্দা আবুল খায়েরের ছেলে মো. হাসান (৩২) আহত হন। ভোরে ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে গরু আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হাসানের একটি পা উড়ে যায় এবং চোখেও আঘাত লেগেছে। এসময় আতাউল্লাহ নামে অপর এক রোহিঙ্গা যুবক আহত হন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা উখিয়া কুতুপালং ইউএনএইচসিআর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগেও সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বেশ কয়েকজন রোহিঙ্গা মুসলিম নারী-পুরুষ হতাহত হয়েছিলেন। মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশ-মিয়ানমার নোম্যানস ল্যান্ডের কয়েকশ’ গজের মধ্যে নতুন করে স্থলমাইন পুঁতেছে। বিশেষ করে সীমান্তের যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসছেন সেসব পয়েন্টে বিপুল মাইন পুঁতে রাখছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...