প্রকাশিত: ০৩/১০/২০১৭ ৪:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে জিরোলাইনে মাইন বিস্ফোরণে নুরুল ইসলাম (২২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দেড়টায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরওয়ার কামাল জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের সাপমারাঝিরি এলাকায় জিরোলাইনে গরু আনতে গিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম।

কিন্তু সীমান্তের জিরোলাইনে পৌঁছার পর বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, গত মাসের ২৬ সেপ্টেম্বরও মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়।

এর আগে ওই সীমান্তে হাসিম উল্লাহ (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছিলেন। এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তের তিনটি পয়েন্টে মাইন বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...