প্রকাশিত: ১৫/১২/২০১৭ ১০:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৬ এএম

উখিয়া নিউজ ডটকম:;

মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়া-টেকনাফে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নেওয়া রোহিঙ্গারা ক্যাম্পে ফিরে এসে নিবন্ধন সম্পন্ন করলেও সীমান্তের তুমব্রু কোনারপাড়া শূণ্যরেখায় অবস্থান করা ৬শতাধিক পরিবারের ৪হাজার রোহিঙ্গা এ পর্যন্তও ক্যাম্পে ফিরেনি।

প্রশাসন তাদের ক্যাম্পে ফেরাতে বেশ কয়েকবার উদ্যোগ গ্রহন করেও ব্যর্থ হয়েছে। গ্রামাবাসির দাবী এসব রোহিঙ্গাদের কারণে চুরি,ডাকাতিসহ অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়া এলাকার আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

স্থানীয় গ্রামবাসির অভিযোগের বৃহস্পতিবার সকালে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া ঘুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, গত ২৫ আগষ্ট রাতে এসব রোহিঙ্গারা সীমান্ত কাটা তারের বেড়া কেটে জিরো পয়েন্ট দিয়ে প্রবাহিত তুমব্রু খালের পারে ঝুপড়ি বেঁধে আশ্রয় নেয়। পরে বিভিন্ন এনজিও সংস্থা এসব রোহিঙ্গাদের খাদ্য,বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়ে আসছে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানান, এলাকার পরিবেশ ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরিয়ে নিতে প্রশাসন বেশ কয়েকবার উদ্যোগ গ্রহন করেছে। কিন্তু এসব ক্যাম্পে ফিরতে অনাগ্রহ প্রকাশ করছে।

তিনি বলেন, স্থানীয় কিছু দালাল চক্র রোহিঙ্গাদের দেয়া ত্রাণ সামগ্রীর ফায়দা লুটার জন্য স্থান ছেড়ে কোথাও না যাওয়ার উস্কানী দিচ্ছে।

সেখানে বসবাসরত রোহিঙ্গা নাগরিক কলিম উল্লাহ (৩০) জানায়, তারা যেখানে আছে সেখান থেকে তাদের গ্রামের ও রাখাইনে অবস্থান করা স্বজনদের খোঁজ খবর নিতে পারছে। তাই তারা ক্যাম্পে ফিরি যাওয়ার চাইতে যেখানে আছে সেখানেই অবস্থান করা ভাল মনে করছে।

তুমব্রু গ্রামের গুরা মিয়া, শাহজাহানসহ একাধিক লোকজন জানান, রোহিঙ্গা শূণ্য রেখায় অবস্থান নিয়ে এপার থেকে ওপারে আবার ওপার থেকে এপারে এবাবে আসা-যাওয়া করার কারণে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। পাশাপাশি চোরাচালান মাদক পাচার সহ অনৈতিক কাজকর্ম বেড়ে যাওয়া এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। গ্রামবাসির দাবী অভিলম্বে এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হউক।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer