প্রকাশিত: ০৪/০৩/২০১৮ ২:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫১ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::

ফাইল ছবি

বান্দরবানের তুমব্রু সীমান্তে আবারো অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা। রোববার সকালে ৭টি ট্রাকে করে সেনা সদস্যরা তুমব্রু সীমান্তের জিরো লাইনের কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান নেয়। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবারে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তার কাঁটা বেড়ার কাছ থেকে মিয়ানমার তাদের সেনাবাহিনীকে সরিয়ে নেয়। কিন্তু রোববার থেকে সেখানে আবারো সেনা সদস্যদের পাহারা দিতে দেখা যাচ্ছে।

এতে করে স্বস্তিতে থাকা জিরো লাইনের রোহিঙ্গাদের মধ্যে নতুন করে উৎকন্ঠা দেখা দিয়েছে।

গত কয়েকদিন থেকে সীমান্তে মিয়ানমার ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করলে বিজিবি কড়া প্রতিবাদ জানায়। এ পরিপ্রেক্ষিতে শুক্রবার ঘুনধুমের মৈত্রী সেতুর পাশে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে মায়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ ও ফাঁকা গুলি বর্ষণের আগে বিজিবিকে অবহিত করবে বলে আশ্বস্ত করে।

এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে সীমান্তে সেনা সমাবেশ করা হচ্ছে বলে মিয়ানমার বিজিবিকে জানায়।

স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, সীমান্তের জিরো লাইনে বিজিবি ৩টি সিসিক্যামেরা বসানোর পর মিয়ানমার তাদের সেনাবাহিনীকে সরিয়ে নেয়। শুক্রবারের পর থেকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে সেনাবাহিনীকে দেখা যায়নি। কিন্তু রোববার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাকে করে শতাধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে।

জিরো লাইনের রোহিঙ্গা নেতা নুরুল আমিন জানান, মিয়ানমার তারা কোনো প্রতিশ্রুতি ঠিক রাখে না। তারা বৈঠকে এক কথা বলে আর করে আরেকটা। এটি আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। বিজিবির পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার জন্য রোহিঙ্গাদের আশ্বস্ত করা হলেও কাঁটাতারের বেড়া ঘেঁষে সেনা সমাবেশ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

এ বিষয়ে বিজিবির কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খাঁন জানান, বিজিবির পক্ষ হতে সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer