নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ০১/১০/২০২৪ ৩:১২ পিএম

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড়ে ৩৪ বিজিবি অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)’র দায়িদ্বপূর্ণ এলাকায় বিওপির বিশেষ টহল দল বিওপি থেকে উওর-পশ্চিমে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড়ে ৩৪ বিজিবি অভিযান চালিয়ে মালিক বিহীন ১কেজি ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইস সমূহ কক্সবাজার ব্যাটালিয়ন সদরে ধ্বসের জমা করা হবে বলে জানায় বিজিবি।

৩৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতেৃত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রুর বিওপির বিশেষ টহল দল এই অভিযান চালায়। এই সময় ১কেজি ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার করা হয়।

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই সময় বিজিবির অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীগণ পালিয়ে যায় বলে জানা গেছে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উদ্ধারকৃত মাদক দ্রব্য সীমান্তের মাদক পাচারকারীগণ অবৈধ পন্থায় পাশ্ববর্তী মিয়ানমার থেকে এনে, অন্যত্রে পাচারের জন্য চেষ্ঠা করেছিল। বিজিবির অভিযান ও কঠোরতায় মাদক পাচারকারীগণ সফল হতে পারেনি।

উল্লেখ্য : সীমান্তে বিজিবির এমন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনায় বিজিবিকে সাধুবাদ জানিয়ে বিজিবিকে সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সচেতন মহল।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...