ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০১/২০২৩ ২:০৯ পিএম

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সিভিল প্রশাসন আগের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। আমরা তাদের সঙ্গে কাজ করে আগের চেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে এ কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, আমাদের মধ্যে কালচারাল ডিফারেন্স থাকতে পারে। কিন্তু উদ্দেশ্য একই। কর্মপদ্ধতির সীমাবদ্ধতার কারণে অনেক সময় কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে। এগুলো যত দূর করতে পারব, আমাদের কাজের স্বকীয়তা বজায় রেখে আমরা তত পারফর্ম করতে পারব।

সেনাপ্রধান বলেন, জেলা প্রশাসক সম্মেলনে পরপর দুই বছর আমার উপস্থিতি প্রমাণ করে, এটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের মাঠ পর্যায়ে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন তারা হলেন জেলা প্রশাসক। বাংলাদেশ সেনাবাহিনী অনেকগুলো ক্ষেত্রে দায়িত্ব পালন করে যেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের আওতায়। এ কাজগুলো করতে গেলে আমাদের বেসরকারি প্রশাসনের পূর্ণ সমর্থন ছাড়া করা অসম্ভব।

তিনি বলেন, আমি জেলা প্রশাসকদের এ সিগন্যালটা দিয়ে গেলাম। আমি ব্যক্তিগতভাবে এসেছি; সেনাবাহিনী চাইছে সিভিল প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে। কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, সেগুলো আলোচনা করছি।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...