প্রকাশিত: ২৭/০৮/২০২০ ২:৫৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত দুই এপিবিএন সদস্য এএসআই শাহাজাহান, কনেস্টেবল রাজিব ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিতে আদালতে হাজির হয়েছেন।
বৃহহস্পতিবার (২৭ আগস্ট) সাড়ে ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে এই জবানবন্দী রেকর্ড শুরু হয়।
এর আগে এপিবিএন এর আরেক সদস্য মো. আব্দুল্লাহ আদালতে জবানবন্দী দেন।
র‌্যাব সূত্র জানায়, গত ১৮ আগস্ট এপিবিএনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত শনিবার (২২ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা কারাগার থেকে রিমান্ডের জন্য তাদের র‌্যাব হেফাজতে নেওয়া হয়।
গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে সাবেক সেনা কর্মকর্তা সিনহাকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস দায়ের করা মামলায় এ তিন এপিবিএন সদস্যকে গ্রেফতার দেখিয়ে আদলেতে সোপর্দ করে তদন্তকারী সংস্থা র‌্যাব। সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...
Single Page Footer