

মঙ্গলবার বেলা সোয়া ১২ টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ এর আদালত এ আদেশ দেন বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা র্যাবের এএসপি খাইরুল ইসলাম।
এর আগে গত ২০ আগস্ট মামলার এ আসামির প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ী তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করেছিল।
পরদিন তাদের আদালতে নেয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য করেন।
এ নিয়ে র্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
এই ৩ আসামিকে গত ১৪ আগস্ট র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর আজ (মঙ্গলবার) আদালত মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পাঠকের মতামত