ইনানী টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের একজন নাসরিন আক্তার মুক্তা (২৯)। ...

ডেস্ক রিপোর্ট::
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় সাত পুলিশসহ ১০ আসামির রিমান্ড শুরু হবে রবিবার থেকে।
র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন এর আগে সিফাত ও শিপ্রার বক্তব্য গ্রহণ শুরু হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার পরের তিন আসামির রিমান্ড শুরু হবার কথা থাকলেও কৌশলগত কারণে তাদের রিমান্ডে নেয়া হয়নি। সম্প্রতি কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সিনহা নিহত হলে তার পরিবারের দায়ের করা মামলায় আসামি হয় ওসি প্রদীপ ও লিয়াতকসহ ৭ পুলিশ সদস্য।এরপর র্যাব এর হাতে আটক হয় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী। তাদের সবাইকে ৭ দিন করে রিমান্ড মুঞ্জুর করেছে আদালত
পাঠকের মতামত