প্রকাশিত: ১৭/০৮/২০২০ ৩:৪৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যাকান্ডের ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম-পিপওএম) সহ একটি উচ্চ পর্যায়ের টিম। সোমবার ১৭ আগস্ট বিকেল ৪ টায় র‍্যাবের মহাপরিচালক টেকনাফের বাহারছরার শামলাপুরে যাবেন। র‍্যাব-১৫ এর পেইজে দেওয়া এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গত ৩১ জুলাই খুন হওয়া মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খানের বড়বোন ও মোঃ শামসুজ্জামানের সহধর্মিণী শারমিন শাহরিয়া ফেরদৌস (৪২) বাদী হয়ে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নম্বর : ৯/২০২০, জিআর মামলা নম্বর : ৭০৩/২০২০ ইংরেজি (টেকনাফ) মামলাটি তদন্তের জন্য র‍্যাব-১৫ কে দায়িত্ব দেওয়া হয়েছে। র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম মামলাটি এখন তদন্ত করেছন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...