প্রকাশিত: ০৩/০৩/২০১৯ ১২:১০ পিএম

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (০৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সেতুমন্ত্রীকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, তার স্বাস্থ্যের অবস্থা চিকিৎসকরাই ভালো জানেন। আমি দেখে এসছি। তবে এটুকু বলতে পারি তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কাদেরের স্ত্রী ও বিএসএমএমইউ’র ভিসির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলে জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন।

ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, যেহেতু তিনি হার্ট এটাক করেছেন, সেজেন্য রক্ত সঞ্চালন ঠিক রাখতে এনজিওগ্রাম করে রিং পরানো হয়েছে।

আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরকে এখন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকরা ২৪ ঘণ্টা অবজারভেশনে রেখেছেন। তার জন্য মেডিকেল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।

সকালে ফজরের নামাজের পর শ্বাসপ্রশ্বাসে সমস্যা হওয়া ওবায়দুল কাদেরকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে রাখা হয়েছে তাকে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...