প্রকাশিত: ২৪/০৪/২০১৯ ৮:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার থেকে প্রকাশিত দেশের পরিচ্ছন্ন অনলাইন সংবাদ মাধ্যম সিএসবি ২৪ ডটকম এর সম্পাদক ও স্বনামধন্য সাংবাদিক পলাশ বড়ুয়া’র শুভ জন্মদিন উপলক্ষে ২৪ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় এক অনানুষ্ঠানিক আয়োজনের মধ্যে দিয়ে এই সাংবাদিকের জন্মদিন পালন করা হয়। এছাড়াও তিনি জাতীয় দৈনিক আমাদের সময়, বিভাগীয় দৈনিক চট্টগ্রাম প্রতিনিধি, কক্সবাজারের দৈনিক হিমছড়ি’র উখিয়া প্রতিনিধি ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

পলাশ বড়ুয়া’র ৩৪তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে একে একে ছুটে আসেন তাঁর বন্ধু-বান্ধব, সহকর্মী নিকটজন ও শুভাকাঙ্খীরা।

সিএসবি ২৪ ডটকম পরিবারের পক্ষে তাঁকে প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে আসেন সিএসবি ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী।

সম্পাদক পলাশ বড়ুয়াকে তাঁর সহকর্মীদের সাথে নিয়ে কেক ও মিষ্টি খাইয়ে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিএসবি২৪ পরিবারের সদস্য ভ্রাম্যমাণ প্রতিনিধি সবুজ বড়ুয়া, নিজস্ব প্রতিবেদক শৈবাল বড়ুয়া, এন.আলম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো: ছদর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ শাহজাদা, কোষাধ্যক্ষ আহমদ শরীফ, নির্বাহী সদস্য হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য মো: আলমগীর, জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর পরিচালক রাজীব নন্দী, ব্যাংকার সুকেল বড়ুয়া, ব্যবসায়ী সাঈদুল ইসলাম সাঈদ, ব্যবসায়ী ইমরান খাঁন মানিক, জুয়েলার্স ব্যবসায়ী সজল ধর, ব্যবসায়ী বোরহান উদ্দিন, ব্যবসায়ী সমিতির সদস্য রিদুয়ান ইসলামসহ অনেকে।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer