ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২৩ ৯:৩৩ এএম

কক্সবাজারে প্রশিক্ষিত কুকুর দিয়ে একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। তার নাম সৈকত ইসলাম (২০)।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, কক্সবাজারের দিকে একটি সিএনজি যাচ্ছিল। এসময় রেজুখাল চেকপোস্টে সেটিকে থামানো হয়। এরপর সেটিতে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশির চালানো হয়। পরে তল্লাশি করে ইঞ্জিনের সঙ্গে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উখিয়ার বালুখালী ঝুমুরছড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সৈকত ইসলামকে আটক করা হয়।

এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer