প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৬:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় কেন্দ্র করে সারাদেশের সব পুলিশ কর্মকর্তাকে সতর্ক থাকতে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর। চিঠিতে পুলিশ সুপারদেরকে স্ব-স্ব জেলায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। গণগ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকতে ও প্রতিটি এলাকায় নিরাপাত্তা জোরদার করার জন্যে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর। চিঠিতে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা টহল জোরদার, সন্ত্রাসীদের আটক ও সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, রায়ের দিন বকশিবাজারে আদালত চত্বর ও আশপাশের এলাকায় থাকছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা। ৩ স্তরের তল্লাশি থাকবে আদালত চত্বরে।

গোয়েন্দারা বলছেন, যেসব এলাকায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, বিশেষ করে আদালত চত্বর ও গুরুত্বপুর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আইন শৃংখলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে, এমন সন্দেহভাজনদের তালিকা তৈরি করে আটক করার চেষ্টাও চলছে।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...